• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টাঙ্গাইল নাগরপুরে ভাদ্রা ইউনিয়ন যুব কমিটি গঠনও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫
টাঙ্গাইল নাগরপুরে ভাদ্রা ইউনিয়ন যুব কমিটি গঠনও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ হালিম মিয়া,বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার ভাদ্রা ইউনিয়ন যুব বিভাগের কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৮মার্চ’২৫)বাদ আসর ভাদ্রার একটি মক্তবখানায় নাগরপুর উপজেলা যুব বিভাগের অর্থ সম্পাদক মহিদুল ইসলামের পরিচালনায় এ সেটআপ অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুব বিভাগে সভাপতি ডা. এম.এ.মান্নান ভাদ্রা ইউনিয়ন যুব কমিটি ও ৯ নং ওয়ার্ড যুব কমিটির নেত্ববৃন্দের নাম ঘোষনা করেন। এরা হলেন ইউনিয়ন সভাপতি মহিদুল ইসলাম,সেক্রেটারি পরশ আলী,অর্থ সম্পাদক নবীনুর ইসলাম,০৯ ওয়ার্ড যুব সভাপতি নুরুল ইসলাম,সেক্রেটারি আ.রহমান।

এসময় উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল,উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক আব্দুর সবুর উপস্থিত ছিলেন।