• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টাঙ্গাইল নাগরপুরে তাঁতীদলের বিক্ষোভও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
টাঙ্গাইল নাগরপুরে তাঁতীদলের বিক্ষোভও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

মোঃ হালিম মিয়া,বিশেষ প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদধুলিতও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ন, অশালীন বক্তব্য প্রদান কারিদের দৃষ্টন্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের বিক্ষোভও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২০জুলাই’২৫খ্রি.) দলীয় কার্যালয় থেকে তাঁতীদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা মিলিত হয়।

তাঁতীদলের সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বেও সাধারন সম্পাদক মো. আরিফুল রহমানের সঞ্চলায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম, সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত, সাংগঠনিক সম্পাদক মো.রফিজ উদ্দিন, যুবদলের (ভারঃ) সদস্য সচিব, মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো, শাহজাহান সাজু, শ্রমিক নেতা কেএম সেলিম প্রমুখ।

এ সময় তাঁতীদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930