• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জেসিএক্স এর আবাসন মেলার ২য় দিন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
জেসিএক্স এর আবাসন মেলার ২য় দিন

রাজীব দে ঢাকাঃ

জেসিএক্স রিয়েল এস্টেট কোম্পানি ডেভেলপমেন্টস লিমিটেড এর তিনদিন ব্যাপী আবাসন মেলা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হলো মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক, জাপান স্ট্রিটে শুরু হয়েছে জেসিএক্স এর আবাসন মেলা। মেলার শুভ উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

জাপান স্ট্রিটে অবস্থিত জেসিএক্স বিজনেস টাওয়ারে অনুষ্ঠিত আবাসন মেলায় আকর্ষণীয় ছাড় ও অফার চলছে ফ্ল্যাট বুকিংয়ে, যেমন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত মূল্যছাড়, ইন্টেরিয়র ডিজাইন ও কিচেন কেবিনেট ফ্রি, এবং হোম মুভার্স সার্ভিস। 

জেসিএক্স ডেভেলপমেন্টসের ৬৫টি চলমান প্রকল্পের আওতায় ৫০ লাখ ৮১ হাজার স্কয়ার ফুটের বেশি আয়তনের ফ্ল্যাট এবং অফিস স্পেস থেকে গ্রাহকরা বেছে নিতে পারবেন।

মেলায় বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন জেসিএক্স গ্র্যান্ড রেসিডেন্সেস এবং আইকন হানড্রেড বাণিজ্যিক ভবন সম্পর্কে তথ্যও দেওয়া হয়। বিশেষ করে আইকন হানড্রেড প্রকল্পে মোট জায়গার ৫০ শতাংশ উন্মুক্ত স্থান রাখা হবে।

জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী আলাপে মেলার ২য় দিনে বলেন, “আমরা জাপানিজ এবং দেশের সেরা প্রকৌশলীদের সমন্বয়ে দৃষ্টিনন্দন ডিজাইন ও আন্তর্জাতিক মানসম্পন্ন ভূমিকম্পন সহনীয় আবাসনের নিশ্চয়তা দিয়ে থাকি। আমাদের সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, জাপানের বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানি ক্রিড গ্রুপের সঙ্গে যৌথ মালিকানায় পরিচালিত দেশের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড ইতোমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প সফলভাবে নির্মাণ করেছে।

মেলায় আরও কথা হয় জেসিএস এর সিনিয়র কর্মকর্তা আখলাখ রহমান এর সাথে তিনি বলেন,আমরা মুলত মেলাটির আয়োজন করে থাকি গ্রাহকরা যেন মেলায় এসে আমাদের প্রকল্পগুলো দেখতে  পারে।আমরা দীর্ঘদিন ধরে সুনামের সাথে আমাদের গ্রাহকদের সেবা দিয়ে আসছি।আবাসন মেলায় এসে আপনারা আনন্দ উপভোগ করুন।আশা করি আপনাদের ভালো লাগবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930