• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুলাই আন্দোলনে আহত ইমরানের পরিবারকে অটোরিকশা উপহার দিল বিএনপি

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫
জুলাই আন্দোলনে আহত ইমরানের পরিবারকে অটোরিকশা উপহার দিল বিএনপি


আশুলিয়ার বাইপাইলে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হন জামালপুরের মাদারগঞ্জের মোহাম্মদ ইমরান। তার চিকিৎসার খরচ চালাতে একমাত্র উপার্জনের অবলম্বন অটোরিকশাটি বিক্রি করতে বাধ্য হন বাবা বিল্লাল। এরপর থেকে ধার-দেনায় দিন কাটছিল তাদের পরিবার। এ ঘটনা নিয়ে আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান রাকিবের। তিনি ইমরানের পরিবারের খোঁজখবর নেন এবং বিষয়টি ইঞ্জিনিয়ার মো. হানিফকে অবহিত করেন। পরবর্তীতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ইমরানের জন্য একটি নতুন অটোরিকশা উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাইস্কুল মাঠে আহত ইমরান ও তার বাবার হাতে অটোরিকশার চাবি তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় আহত ইমরানের বাবা বিল্লাল আমার দেশ ও আমরা বিএনপি পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ছেলে চিকিৎসার জন্য অটোরিকশা বিক্রি করে দেওয়ার পর অনেক কষ্টে জীবন যাপন করেছি। অটোরিকশা পেয়ে আমি আনন্দিত। এখন আর সংসার চালাতে কষ্ট হবে না।