গত ২৯ মে আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করলাম—যেখানে প্রযুক্তি ও প্রকৌশলের মাধ্যমে গড়ে তোলা হবে স্বনির্ভর, উদ্ভাবনী ও শিল্পনির্ভর বাংলাদেশ।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আত্মপ্রকাশ করল ‘এনসিপি প্রকৌশল উইং’, যার মূল লক্ষ্য দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা আরও শক্তিশালী করা এবং প্রযুক্তিকে দেশের স্বাধীনতা ও অগ্রগতির মূল রক্ষাকবচ হিসেবে প্রতিষ্ঠিত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
আহ্বায়ক: জনাব নাহিদুল ইসলাম
সদস্য সচিব: জনাব আকতার হোসেন
মূখ্য সমন্বয়ক: জনাব নাসির উদ্দিন পাটোয়ারী
যুগ্ম আহ্বায়ক: জনাবা নাহিদা সারোয়ার নিভা
অনুষ্ঠানে যুগ্ম মুখ্য সমন্বয়ক শেখ মো.
শাহ্ মঈন উদ্দিনকে জাতীয় নাগরিক পার্টির প্রকৌশল উইং এর প্রধান সমন্বয়ক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা একযোগে আশাবাদ ব্যক্ত করেন যে—
“প্রকৌশলীরাই হবেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কারিগর।”
তারা আরও বলেন,’ শহীদ আবারার ফাহাদ হলেন ২৪ এর আন্দোলনের ফ্যাসিবাদী চেতনায় প্রথম শহীদ’, ‘প্রযুক্তি হবে স্বাধীনতার রক্ষাকবচ এবং প্রকৌশল হবে দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি’, এবং আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান দেশে একটি ইন্টিলেকচুয়্যাল মুভমেন্ট এর সুচনা করবে সবাই আশাবাদ প্রকাশ করেন।
এই উদ্যোগের মূল অনুপ্রেরণা:
১৯৪৭-এর আজাদী আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জাতীয় উন্নয়নের আকাঙ্ক্ষা। এই তিনটি ঐতিহাসিক চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি—এবার প্রযুক্তি ও প্রকৌশলের শক্তিতে গড়বো আমাদের দেশ।