চায়নার বিখ্যাত বিগ হার্ডসম্যান কোম্পানী গ্রেইনটেক এক্সপো বাংলাদেশ ২০২৪ এ সফল ভাবে অংশ নিয়েছে
চায়নার বিখ্যাত বিগ হার্ডসম্যান কোম্পানী গ্রেইনটেক এক্সপো বাংলাদেশ ২০২৪ এ সফল ভাবে অংশ নিয়েছে
নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৪
রিপোর্ট: রাজীব-তাজ
ঢাকার আইসিসিবি এক্সপো সেন্টারের হল-২ তে অনুষ্ঠিত গ্রীনটেক বাংলাদেশ এক্সপো ২০২৪ এ অংশ নিয়েছে চায়নার সর্ববৃহ ও নামকরা প্রতিষ্ঠান বিগ হার্ডসম্যান মেশিনারী কোম্পানী লিমিটেড। গত তিন বছর ধরে এই ধরণের এক্সপোতে অংশ নিচ্ছে তারা। মূলত বিভিন্ন নকশা ও মানের অত্যাধুনিক-অটোমেটিক ব্রয়লার কেজ সিস্টেম ও র্যাক সারা দুনিয়াতে বিক্রয় করে তারা। উল্লেখ্য, ২০০৫ সালে চায়নায় এই ব্যবসায় তাদের আগমণ ঘটে এবং বাংলাদেশে ২০১৪ থেকে সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করছে। বাংলাদেশে আরআরপি গ্রুপ ও নারিশ গ্রুপ আইএসও সনদপ্রাপ্ত বিগ হার্ডসম্যান এর সরঞ্জাম নিয়মিত ব্যবহার করে। আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা ক্যাং জানান-
ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার ওয়ালিউল্লাহ সুমন বলেন- “বিগ হার্ডসম্যান এর মানসম্মত ও টেকসই সরঞ্জাম-পণ্য বাংলাদেশের বাজারে সমাদৃত হয়েছে। উন্নত এবং সেরা সব কেজ বা র্যাক আমরা আমদানী করি। আমাদের এজেন্ট অফিস ঢাকার উত্তরাতে অবস্থিত।” বিস্তারিত জানতে এদের ওয়েবসাইট দেখুন- www.bigherdsman.com