• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানা পরিদর্শন করেন সিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানা পরিদর্শন করেন সিএমপি কমিশনার

অদ্য ২১/০৮/২০২৫ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয় ডবলমুরিং মডেল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার হাজত খানা, অস্ত্রাগার ও সেরেস্তারুম পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও তিনি নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হাসান মোস্তফা স্বপনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ডবলমুরিং মডেল থানার অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930