• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গ্রেইনটেক বাংলাদেশ এক্সপো ২০২৪ এ সফলতার সাথে অংশ নিয়েছে এলিট ইঞ্জিনিয়ারিং লিমিটেড-

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৪
গ্রেইনটেক বাংলাদেশ এক্সপো ২০২৪ এ সফলতার সাথে অংশ নিয়েছে এলিট ইঞ্জিনিয়ারিং লিমিটেড-

রিপোর্ট: রাজীব-তাজ

রাজধানী ঢাকার আইসিসিবি এক্সপো সেন্টারের হল ২- তে অনুষ্ঠিতব্য গ্রীনটেক বাংলাদেশ এক্সপো ২০২৪ এ অংশ নিয়েছে প্রথম সারির প্রতিষ্ঠান এলিট ইঞ্জিনিয়ারিং কোম্পানী লি:। বিগত বছর গুলোর ন্যায় এবারেও তারা অত্যাধুনিক ইন্ডাস্ট্রিয়াল আইরন মিল মেশিনারী সহ বিরাট প্যাভিলিয়নে উপস্থিত হয়েছে এবং ক্রেতা-দর্শনার্থীদের চমৎকার সাড়া অর্জন করেছে। ২০১৫ সালে ব্যবসা শুরু করে ৯ বছরের মধ্যেই সুনাম ও সফলতার সাথে এই শিল্পে সেবা দিয়ে আসছে তারা।

এবারের এক্সপোতে ৫ টন এর নিজস্ব উৎপন্ন সব মেশিনারী আমদানী রপ্তানী করে কোম্পানীটি। এর পাশাপাশি, একক পরিবেশক হিসেবে জার্মানীর মুঞ্চ এবং চায়না থেকে ব্রান্ডেড সব মেশিন এদেশে আমদানী করে তারা।

প্রতিষ্ঠানটির সিইও মো: মাসুদ রানা জানান- “ব্যতিক্রম সব পণ্য সরঞ্জাম ও ফিড মিল সরবরাহকারী হিসেবে এলিট এর সুনাম রয়েছে। এবারের প্রদর্শনীতেও আমরা সেরা মেশিন ও সরঞ্জাম তুলে ধরছি। বাংলাদেশে ২৯ টি কোম্পানী আমাদের ক্রেতা ও ব্যবহারকারী। বিশ্বসেরা মেশিন তৈরি ও আমদানী করার মাধ্যমে ক্রেতাদের হাতে পৌছে দেওয়ার মাধ্যমে নির্ভরতা অর্জন করেছে এলিট। “
উল্লেখ্য, এলিট ইঞ্জিনিয়ারিং এর হেড অফিস- ৪১ (৩য় তলা), পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা। গাজীপুরে কারখানা অবস্থিত৷ বিস্তারিত জানা যাবে এলিট এর ওয়েবসাইট- www.eliteenginneringbd.com থেকে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31