• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গাজিপুরের কালিয়াকৈর থেকে বিপুল পরিমান জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ রিয়াজ হোসেন (২২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২৫

১। র‍্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল গত রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ভান্নারা বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০৬,৫০০/- (দশ লক্ষ ছয় হাজার পাঁচশত) জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ রিয়াজ হোসেন (২২)’কে গ্রেফতার করে।

২। আসামী রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ভান্নারা বেলতলা এলাকার নিজ বাড়িতে জাল টাকা তৈরির মেশিন দিয়ে জাল টাকা তৈরি করে আসছে। পরবর্তীতে উক্ত জাল টাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা মোতাবেক বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছে। সে সারা বছরই জাল টাকা খোলা মার্কেটে সরবরাহ করে কিন্তু বিশেষ করে ঈদ-উল-আযাহায় অধিক পরিমাণে নগদ টাকার লেনদেন হয় বিধায় সে এ সুযোগটি গ্রহণ করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ভান্নারা বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০৬,৫০০/- (দশ লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকার জাল নোট ও জাল নোট তৈরির মেশিন সহ রিয়াজ হোসেন (২২)’কে গ্রেফতার করে।

৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930