সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল নেত্রীর চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় আগামীকাল ৩০ নভেম্বর ২০২৫ রবিবার বিকাল ৫ টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।