• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কেন্দুয়ায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫
কেন্দুয়ায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

৭ এপ্রিল সোমবার রাতে কেন্দুয়া-নেত্রকোণা মহাসড়কের রেন্টিতলা বাজারে অভিযান চালিয়ে জুয়ারিদের গ্রেপ্তার করে নেত্রকোণার পশ্চিম এর (গোয়েন্দা) ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত হলোঃ- বলাইশিমুল ইউনিয়ন যুবলীগের নেতা, সাবেক এমপি ইফতিকার উদ্দিন পিন্টুর স্নেহভাজন জাহাঙ্গীর আলম (৪০), আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাবেক এমপি মনজুর কাদের কোরাইশীর একান্ত আস্থাভাজন মোঃ নজরুল ইসলাম (৫৯) মোঃ লালন মিয়া (৪৫), মোঃ দুলাল মিয়া (৩৫),বলাইশিমুল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আনিসুর রহমান (৫২), ও আক্কাছ আলী (৫৬)। জেল গোয়েন্দা শাখার এসআই অপু চন্দ্র ভৌমিক বাদী হয়ে ধৃত জুয়ারিদের বিরুদ্ধের জুয়া আইনে প্রসিকিউশন মামলা দায়ের করে নেত্রকোণা আদালতে প্রেরন করেছেন। স্হানীয়সূত্রে জানা যায়- রেন্টিতলা বাজারে আনিছুল হক এর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাস (রাজা বাদশা) জুয়া খেলছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নেত্রকোণা গোয়েন্দা পুলিশের একটি টিম।
এসময় ৬ জুয়ারিদের আটকসহ জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদিসহ কিছু টাকা জব্দ করে।

নেত্রকোনার ডিবি ওসি (পশ্চিম) আরমান আলী বলেন- ধৃত জুয়ারিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930