• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৫৭০ টি চা-শ্রমিক পরিবারের মধ্যে ৫০০০ টাকা হারে চেক বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০
কুলাউড়ায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৫৭০ টি চা-শ্রমিক পরিবারের মধ্যে ৫০০০ টাকা হারে চেক বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১১ নং শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের চা-শ্রমিকদের জীবন মান উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসাবে কুলাউড়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ৫৭০ টি পরিবারের চা শ্রমিকেদের মাঝে জন প্রতি ৫০০০ হাজার টাকা হারে মোট ২৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ১১ নং শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সামজসেবা অফিসার ইব্রাহিম হোসাইন, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, চাতলাপুর চা-বাগান এর ম্যানেজার মো: কামরুজ্জামান, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী প্রমুখ।

এআর/হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930