• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুলাউড়ায় ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন দুই চা শ্রমিক

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০
কুলাউড়ায় ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন দুই চা শ্রমিক

নিজস্ব প্রতিবেদকঃ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে ছাগল উদ্ধার করতে গিয়ে নির্মাণাধীণ একটি সেফটিক ট্যাংকে পড়ে শ্বাসরুদ্ধ প্রাণ হারালেন চাচা ও ভাতিজা।

মৃতরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকার বাউরী টিলার মৃত মোহন বাউরীর ছেলে দুর্গা চরণ বাউরী (৪৫) ও রাবন বাউরীর ছেলে চা শ্রমিক রাজু বাউরি (২৫)। তারা সম্পর্কে চাচা ভাতিজা ছিলেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

এঘটনা সম্পর্কে জানতে চাইলে চাতলাপুর বাগানের সভাপতি সাধন বাউরি জানান, বাউরি টিলা এলাকায় রাবন বাউরির বাসার টয়লেটের প্রায় ৪০ ফুট গভীর নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে দুইটি ছাগল পড়ে যায়। এক পর্যায় ছাগল উদ্ধার করতে দুর্গা চরণ বাউরী ট্যাংকের নিচে নামেন। অনেক্ষন যাবৎ চাচা ট্যাংকের নিচ থেকে উঠে না আসায় ভাতিজা রাজু বাউরি ট্যাংকের ভিতর নামেন চাচা দুর্গা চরণ বাউরীকে উদ্ধার করতে। অতঃপর আর উঠে আসতে পারেনি। ট্যাংকের ভিতরেই শ্বাসরুদ্ধ হয়ে দুজনই মারা যায়।

পরে ঘটনার খবর পেয়ে কুলাউড়া ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বিকাল ৪টায় ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করে।

এপ্রসঙ্গে আরো জানা যায়, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালেএ মর্গে প্রেরণ করা হবে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে।

আসাদুর রহমান / হাকালুকি

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031