• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কিশোরগঞ্জে মা দুর্গার প্রতিমা সকল দেবদেবীর মূর্তি ভাঙচুর

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৪
কিশোরগঞ্জে মা দুর্গার প্রতিমা সকল দেবদেবীর মূর্তি ভাঙচুর

বাংলাদেশের কিশোরগঞ্জে রাতের আঁধারে মন্দিরে মা দুর্গার প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর রাতে জেলা শহরের বত্রিশ এলাকার বড় বাজার-মণিপুরঘাট রোডে শ্রী শ্রী জিউর আখড়ায় এ ঘটনা ঘটে।

মা দূর্গা ও সকল দেবদেবীর প্রতিমা ভাংচুর এর বিষয়টি নিশ্চিত করেছেন গোপীনাথ সংঘের মন্দির পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি লিটন সরকার। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল দিনের বেলায় এখানে পুলিশ সদস্যরা পাহাড়ায় ছিলেন। পরে রাতে স্থানীয় গোপীনাথ সংঘ সংগঠনের সদস্যরা মূর্তি পাহাড়ায় থেকে রাত সাড়ে ৩টার দিকে ঘুমাতে চলে যান। এরপর ভোরে কোনো এক সময় দুর্বৃত্তরা মূর্তি ভাঙচুর করে পালিয়ে যায়। এই আখড়াটিতে প্রথমবারের মতো দুর্গা পূজার জন্য মূর্তি বানিয়ে পূজার আয়োজন করা হচ্ছিল।’

এদিকে প্রতিমা ভাঙ্গার ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। তিনি বলেন, ‘বিষয়টি নজরে আসার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে কোনোভাবেই হোক দুষ্কৃতিকারীদের অবশ্যই আমরা আইনের আওতায় আনব, আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930