• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫
ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা ২০২৫ শুরু হবে। চার দিনব্যাপী এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। গতকাল রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন ও হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে মেলার আয়োজন করছে। ১৭তম এ আয়োজনে থাকছে ৮০০টিরও বেশি স্টল, যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্র্যান্ড অংশগ্রহণ করবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।’ বিপিজিএমইএ সভাপতি বলেন, ‘প্লাস্টিক পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশসহ সমগ্র ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ যেমন চীন, ভারত, নেপালসহ ১২৬টি দেশে রফতানি হয়ে আসছে। প্লাস্টিক খাতের প্রবৃদ্ধি ২০ শতাংশ হারে বাড়ছে।’ প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সাবেক সভাপতি এএসএম কামাল উদ্দিন, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল; বিপিজিএমইএর সিনিয়র সহসভাপতি কেএম ইকবাল হোসেন, বিপিজিএমইএর সহসভাপতি কাজী আনোয়ারুল হক, বিপিজিএমইএর পরিচালক এটিএম সাঈদুর রহমান বুলবুল এবং ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেডের আইপিএফ কো-অর্গানাইজার ও ওভারসিজ ডিরেক্টর আকাই লিন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031