• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কল ড্রপ ইস্যু মোকাবেলা ফোরজি সেবা সর্বত্র সমানভাবে পাচ্ছে না-পলক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৩০, ২০২৪
কল ড্রপ ইস্যু মোকাবেলা ফোরজি সেবা সর্বত্র সমানভাবে পাচ্ছে না-পলক

বিটিআরসি আয়োজিত মোবাইল অপারেটরদের সেবার মান সংক্রান্ত বৈঠকে।

মোবাইল ফোন এবং টেলিযোগাযোগ বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের একটা নিত্য প্রয়োজনে পরিণত হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের গ্রাহকরা তাদের সেবা নিয়ে সন্তুষ্ট নয়। আমাদের মোবাইল অপারেটররা গ্রাহক পর্যায়ে তাদের প্রতিশ্রুত সেবা প্রদান করতে কিছু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে; গ্রাহকরা প্রায়ই কল ড্রপ ইস্যু মোকাবেলা করছে এবং ফোরজি সেবা সর্বত্র সমানভাবে পাচ্ছে না। সাম্প্রতিক সময়ে বিটিআরসির বিভিন্ন স্থান পরিদর্শন ও পরীক্ষা সাপেক্ষে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ীও সেবার মান প্রতিশ্রুত স্ট্যান্ডার্ড মোতাবেক পাওয়া যাচ্ছে না।

শুধুমাত্র কাগজ-কলম বা ডিজিটাল প্রেজেন্টেশনে সেবার তথ্য দেখে আমরা সন্তুষ্ট হতে চাই না। আমরা গ্রাহক পর্যায়ে মানসম্মত ও প্রতিশ্রুত সেবা নিশ্চিত করতে চাই এবং সেবার মান সম্পর্কে গ্রাহক ও মিডিয়া থেকে পজিটিভ মন্তব্য শুনতে চাই। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্পিরিট অনুসরণ করে আমরা টেলিকম সেক্টরে একটা ফ্রেশ ও স্মার্ট ইকোসিস্টেম গড়ে তুলতে চাই এবং যেসকল দেশ টেলিকম খাতে আমাদের থেকে এগিয়ে আছে তাদের থেকে তুলনামূলকভাবে আমাদের সেবার মান বাড়াতে চাই। আমরা টেলিকম খাতকে যেমন ব্যবসাবান্ধব পরিবেশ ও সুযোগ তৈরি করে দিতে চাই একইসাথে অপরাটেরদের কাছ থেকে প্রতিশ্রুত গ্রাহক সেবাও বুঝে নিতে চাই।

প্রতিশ্রুত গ্রাহক সেবা নিশ্চিত করতে আমরা বেশকিছু প্যারামিটার ও পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনা করবো এবং নির্দিষ্ট কিছু টার্গেট নির্ধারণ করবো। এখন থেকে আমরা নিয়মিত ফিন্যান্সিয়াল ও টেকনিক্যাল অডিট করবো, কল ড্রপের জন্য গ্রাহকের আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, এরিয়াভিত্তিক প্রতিশ্রুত উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে না পারলে অপারেটরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে এবং গ্রাহক সেবা সংক্রান্ত মিডিয়ার যেকোন ধরণের প্রতিবেদনকেও আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সর্বোপরি আমরা সম্পদের সুষ্ঠ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে মানসম্মত ও প্রতিশ্রুত গ্রাহক সেবা নিশ্চিত করতে চাই।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031