• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কর্ণফুলী নদীতে জেলেদের জালে ধরা পড়ল ক্ষতিকর সাকার মাউথ ক্যাটফিস

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৫, ২০২৫
কর্ণফুলী নদীতে জেলেদের জালে ধরা পড়ল ক্ষতিকর সাকার মাউথ ক্যাটফিস

ফের কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে জেলেদের জালে ধরা পড়ল ক্ষতিকর সাকার মাউথ ক্যাটফিস।

শনিবার (১৪জুন) বিকেলে উপজেলা সদর হাসপাতাল এলাকার কর্ণফুলি নদীতে কলেজ এলাকার বাসিন্দা জনৈক হাসানের জালে মাছটি ধরা পড়ে বলে জানান কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এই বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছটির ভিডিও সহ একটি পোস্ট করে জানান, এটি একটি বিষাক্ত মাছ, যা নদীতে থাকলে অন্যান্য মাছের বংশবৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে এবং অন্যান্য মাছ খেয়ে ফেলে।

সৌখিন জেলে হাসান জানান, হাসপাতাল এলাকার কর্ণফুলি নদীতে মাছ ধরতে গিয়ে আমার জালে শনিবার বিকেলে মাছটি ধরা পড়ে। তখন উপস্থিত অনেকে জানান, এটা বিষাক্ত মাছ। তাই মাছটি আমি নদীতে ফেলে দিই নাই, নিজের কাছে রেখেছি এবং মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করবো।

কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা বলেন, সাকার মাউথ ক্যাটফিশ দেশীয় প্রজাতির জন্য হুমকি এবং নদীর তলদেশের জলজ পরিবেশের জন্য ক্ষতিকর। ২০২১ সালের ১৫ জানুয়ারি সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আইন অধিশাখার এক প্রজ্ঞাপনে দেশে চুড়ান্তভাবে এই মাছ আমদানি, বিপণন, বংশ বিস্তার এবং চাষ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত: এর আগে ২০২২ সালের ২ জানুয়ারি কাপ্তাইয়ের শিলছড়ির সীতাঘাট এলাকা এবং ২০২৩ সালের ৫ মে কেপিএম কয়লার ডিপু এলাকায় কর্ণফুলী নদীতে জেলেদের জালে ধরা পড়েছিল সাকার মাছ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930