• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এভারকেয়ার হসপিটাল ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির চুক্তি সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৪
এভারকেয়ার হসপিটাল ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির চুক্তি সম্পন্ন

এভারকেয়ার হসপিটাল ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের চুক্তি

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল-চট্টগ্রাম ২১ মার্চ,বৃহস্পতিবার,২০২৪
সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ সংগঠন জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির আওতায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ’র আজীবন, দাতা, সাধারণ সহ সকল সদস্যদের বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সুবিধা প্রদান করবে এভারকেয়ার হসপিটাল-চট্টগ্রাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল-

চট্টগ্রাম’র হেড অব বিজনেস ডেভেলপমেন্ট বিনোদ সিং, কর্পোরেট রিলেশনস ম্যানেজার রাম প্রসাদ সুশীল, কর্পোরেট রিলেশনস সিনিয়র এক্সিকিউটিভ রিয়াজ রহমান, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন,সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, যুগ্ম সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য,অর্থ সম্পাদক রতন আচার্য্য, সদস্য অমিত চৌধুরী প্রমুখ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল-চট্টগ্রাম’র হেড অব বিজনেস ডেভেলপমেন্ট বিনোদ সিং বলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাথে এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। আশা করি, কমিটির সদস্য,আজীবন সদস্য,দাতা সদস্য ও তাদের পরিবারবর্গ এভারকেয়ার হসপিটাল-চট্টগ্রামে স্বাস্থ্যসেবা নিতে আসবেন এবং আমরা তাদের সেরা অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করবো।