• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এগ্রোটেক বাংলাদেশ এক্সপো ২০২৪ এ অংশ নিয়ে অভূতপূর্ব সাড়া পেল গোল্ডেন বয়লার কোম্পানী-

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৪
এগ্রোটেক বাংলাদেশ এক্সপো ২০২৪ এ অংশ নিয়ে অভূতপূর্ব সাড়া পেল গোল্ডেন বয়লার কোম্পানী-

রির্পোট:- রাজীব-তাজ

রাজধানী ঢাকার আইসিসিবি এক্সপো সেন্টারের হল ২, ২এ, ৪, ৪এ তে অনুষ্ঠিতব্য এগ্রোটেক বাংলাদেশ এক্সপো ২০২৪ এ অংশ নিয়েছে প্রথম সারির প্রতিষ্ঠান গোল্ডেন বয়লার ম্যানুফাকচারিং কোম্পানী লি:। বিগত বছর গুলোর ন্যায় এবারেও তারা নিত্য নতুন ইন্ডাস্ট্রিয়াল বয়লার নিয়ে বিশাল প্যাভিলিয়নে উপস্থিত হয়েছে এবং ক্রেতা-দর্শনার্থীদের ভাল সাড়া অর্জন করেছে। ফ্রেন্ডস বয়লার কোম্পানী এর অংগ সংগঠন। ২০০০ সালে ব্যবসা শুরু করে গত ২৫ বছর ধরে সুনাম ও সফলতার সাথে সেবা দিয়ে আসছে তারা। উল্লেখ্য, গভ: ইন্সপেকশন অথোরিটি কর্তৃক গোল্ডেন বয়লার কো: কে সব সময় তদারকি করা হয় এবং এদের কারখানা পরিদর্শন হয়।

এবারের এক্সপোতে ৮ টন এর অয়েল ফায়ারড বয়লার, ঝুট বয়লার, থার্মাল বয়লার, তুষ বয়লার, অটো স্টীম বয়লার ইত্যাদি তুলে ধরে। পাশাপাশি, সিএনজি গ্যাস রিজার্ভার- ভ্যান- ট্রলী, হাইড্রো মেশিন-এক্সট্রাক্টর, ড্রায়ার মেশিন, থ্রেড কিলিং মেশিন ইত্যাদি নিজস্ব কারখানা ও হিট ট্রিটমেন্ট প্লান্টে উৎপন্ন হয়। এছাড়াও গোল্ডেন বয়লার বিভিন্ন সরঞ্জাম যেমন- এমএস প্লেট, রেডিয়াল ড্রিল মেশিন, রোলিং মেশিন সহ উন্নতমানের সব কিছু নিজেরা উৎপন্ন করে। শ্রীলংকাতে গোল্ডেন বয়লার এর সরঞ্জাম রপ্তানী করা হয়।
গোল্ডেন বয়লার এর হেড অফিস- ১৩৭/১০, মাজার রোড, মিরপুর-১, ঢাকা। কারখানা- আশুলিয়া সাভারে অবস্থিত৷ এদের উল্লেখযোগ্য সেবাগ্রাহক তালিকায় রয়েছে- আকিজ গ্রুপ, ডাইসিন, নাসা, উইন্ডি গ্রুপ, সাংগু গ্রুপ, ইয়েস্টার, নীপা সহ অন্যান্য।
কেন গোল্ডেন বয়লার সতন্ত্র এবং সেরা, উত্তরে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা মো: জাহিদ হাসান কালবেলা এক্সপ্রেসকে জানান- “দুই শতাধিক কর্মী নিয়ে সততা, আস্থা, বিশ্বাস, সেরা পণ্য ও সেবার মান নিয়ে কাজ করছি আমরা গোল্ডেন বয়লার। সব মেশিনে ২৫ বছরের গ্যারান্টি থাকে এবং ২ বছর বিক্রয়োত্তর সেবার সুযোগ থাকে। আমাদের সব বয়লার পরিবেশ বান্ধব (পরীক্ষিত), বিকল্প জালানী ব্যবহার যোগ্য এবং দামে সাশ্রয়ী, সেজন্য গোল্ডেন বয়লার ক্রেতাদের আস্থার জায়গায় পৌছে গেছে৷ বিপণন বিভাগ প্রধান ইঞ্জিনিয়ার আতাউর রহমান গোল্ডেন বয়লারের প্যাভিলিয়নে উপস্থিত ছিলেন।