• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উন্নত সেবার নিশ্চয়তা নিয়ে ১৪ বছর ধরে চলছে ওয়ালটন প্লাজা-বিজয় স্মরণী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৪
উন্নত সেবার নিশ্চয়তা নিয়ে ১৪ বছর ধরে চলছে ওয়ালটন প্লাজা-বিজয় স্মরণী

রিপোর্ট: রাজীব-তাজ

ওয়ালটন একটি বিস্ময়কর নাম। জনগণের আস্থা অর্জনকারী ব্রান্ড হিসেবে বাংলাদেশে এখন দারুণ জনপ্রিয় ওয়ালটন। গ্রাম-বাংলা সহ দেশের প্রায় সব ঘরে ঘরে ওয়ালটন এর পণ্য। দেশের মাটিতে ব্যাপক সুনামের অধিকারী ওয়ালটন এখন বিদেশেও সগৌরবে রপ্তানী হচ্ছে। উল্লেখ্য, দেশী ক্রেতাদের হাতের নাগালে পণ্য সম্ভার সহজলভ্য করার জন্য ৭৪০ টি “ওয়ালটন প্লাজা সারা বাংলাদেশে রয়েছে”। রাজধানী ঢাকার ওয়ালটন প্লাজা-বিজয় স্মরণী অন্যতম ব্যস্ত একটি প্লাজা। ২০১০ সালে যাত্রা শুরু করে এই প্লাজাটি সেবা প্রদান ও ব্যবসায়িক পারফরম্যান্সে অনন্য, ১৮০০ বর্গফুটের শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ও নান্দনিক প্লাজাটিতে ওয়ালটনের লেটেস্ট ও নিত্য নতুন সব পণ্য সহজে, সুলভে এমনকি কিস্তিতেও পাওয়া যায়। ফার্মগেট, তেজকুনীপাড়া, মনিপুরী পাড়া, খামারবাড়ি ও তেজগাঁও এলাকার ক্রেতারা নিত্য-নিয়মিত এই প্লাজা থেকে ক্রয় করে থাকেন। প্রতি মাসেই দুই/ তিন দিন ব্যাপী কিস্তি মেলা হওয়ার কারণে, অর্থ্যাত কিস্তিতে ক্রয় সুবিধা দেওয়ার কারণে এই প্লাজার জনপ্রিয়তা দারুণ। মংগলবার সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে এই প্লাজাটি।

দুই বছর ধরে এই প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার তথা ব্যবস্থাপক হিসেবে পুন:দায়িত্বরত আছেন- কুলসুম পারভীন। তিনি বিজয় স্মরণী শাখা শুরুর সময়েও ম্যানেজার হিসেবে ছিলেন। তার অভিজ্ঞতা, দক্ষতা ও চৌকস নেতৃত্তের ফলশ্রুতিতে এই প্লাজার ব্যবসায়িক অগ্রগতি উল্লেখযোগ্য। তিনি আমাদের জানান- “বিজয় স্মরণী প্লাজাটি বিশেষ কিছু ব্যাপারে খুব যত্নশীল, যেমন- প্লাজায় কর্মরত গোটা টিমের আতিথেয়তা, ক্রেতাদেরকে সমাদর, হাসিমুখে অভ্যর্থনা, সুন্দর ব্যবহার, তাদেরকে পণ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া এবং বিক্র‍য় পরবর্তী সেবা নিয়ে তাদের সম্যক অবগত করা হয়।” প্লাজাটির ফ্লোর ইনচার্জ হিসেবে আছেন আব্দুল্লাহ আল আরাফ। প্লাজার স্টাফ তথা এমপ্লয়ীদের পারফরমেন্স সক্রিয় রাখার জন্য ‘এমপ্লয়ী অফ দ্যা মান্থ’ পুরস্কার সহ অন্যান্য ইনসেনটিভ এর চর্চা এই ব্রাঞ্চে রয়েছে। ওয়ালটন প্লাজা- বিজয় স্মরণীর টিম পরস্পর সহমর্মী এবং আনন্দমুখর হয়ে কাজে মগ্ন থাকে বিধায় এই প্লাজাটি অসাধারণ গতিতে এগিয়ে চলছে।

ইতিমধ্যে প্লাজাটি বেশ কিছু পুরস্কার লাভ করেছে। যেমন- মেগা এচিভমেন্ট সেলিব্রেশন এওয়ার্ড ২০১৯ (২য় অবস্থান), বেস্ট কন্ট্রিবিউটর প্লাজা হিসেবে বেস্ট পারফরম্যান্স এওয়ার্ড (২০১৯ + ২০২৪) এবং বার্ষিক পারফরম্যান্স এওয়ার্ড ২০১৮ উল্লেখযোগ্য। প্লাজার পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ওয়ালটন ওয়েবসাইট দ্রষ্টব্য।