• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উন্নতমানের সেবার প্রতিশ্রুতি নিয়ে এক যুগ ধরে কুড়িল প্রগতি স্মরণীতে ওয়ালটন প্লাজা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২৪
উন্নতমানের সেবার প্রতিশ্রুতি নিয়ে এক যুগ ধরে কুড়িল প্রগতি স্মরণীতে ওয়ালটন প্লাজা

রিপোর্ট: রাজীব-তাজ

ওয়ালটন বাংলাদেশে এক বিস্ময়ের নাম! দেশের প্রতিটি ঘরে ঘরে ওয়ালটন এর পণ্য। দেশীয় ব্রান্ড হিসেবে নামকরা ওয়ালটন এখন বিদেশের মাটিতেও বীরদর্পে পৌঁছে যায়। দেশীয় ক্রেতাদের সেবায় ও হাতের নাগালে সব পণ্য তুলে দেওয়ার জন্য সারাদেশে ৭০০ টি ওয়ালটন প্লাজা গড়ে তোলা হয়েছে। রাজধানী ঢাকার কুড়িলে প্রগতী স্মরণীতে ২২২৫ বর্গফুটের শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ও নান্দনিক ডুপ্লেক্স স্টাইলের এই প্লাজাটি অন্যতম। বসুন্ধরা, কুড়িল ও নিকুঞ্জ সহ আশপাশের ক্রেতারা নিত্য-নিয়মিত ভীড় করে এখানে। কিস্তিতে ক্রয় সুবিধা দেওয়ার কারণে এই প্লাজার জনপ্রিয়তা উঠতির দিকে। ওয়ালটন ব্র্যান্ডের সর্বশেষ ও লেটেস্ট সমস্ত পণ্য এই প্লাজায় পাওয়া যায়। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে প্লাজাটি।


নয় মাস ধরে এই প্লাজার ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন- মাজহারুল ইসলাম। তার চৌকস নেতৃত্ এই প্লাজার ব্যবসায়িক অগ্রগতি অসাধারণ। তিনি জানান- “এই প্লাজায় ক্রেতাদের সমাগম বেশী, তার কারণ হল: আমাদের গোটা টিমের আতিথেয়তা, ক্রেতাদেরকে সমাদর, হাসিমুখে অভ্যর্থনা, সুন্দর ব্যবহার, ক্রেতাদেরকে পণ্য সম্পর্কে সচ্ছ ধারণা দেওয়া এবং বিক্র‍য় পরবর্তী সেবা নিয়ে অবগত করা হয়। স্টাফ এবং এমপ্লয়ীদের পারফরমেন্স জাগ্রত রাখার জন্য ‘এমপ্লয়ী অফ দ্যা মান্থ’ (Employee of the Month) পুরস্কার সহ অন্যান্য ইনসেনটিভ অফার করা হয়। যেমন- ফ্লোর ইনচার্জ লুৎফর রহমান গত এপ্রিল মাসের ‘এমপ্লয়ী অফ দ্যা মান্থ’ (Employee of the Month) পুরষ্কার পান। সবচেয়ে বড় কথা, আমাদের টিম একে অপরের প্রতি সহমর্মিতা ও আনন্দ সহকারে সহায়তা দেয় বিধায় ওয়ালটন প্লাজা- কুড়িল অসাধারণ গতিতে এগিয়ে চলছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31