• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঈদের বন্ধে জুয়েলারি প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তা জোরদার করণ প্রসঙ্গে।

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২৫
ঈদের বন্ধে জুয়েলারি প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তা জোরদার করণ প্রসঙ্গে।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের পক্ষ থেকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা রইল। আপনি অবগত আছেন যে, ঈদের লম্বা ছুটির কারণে দেশের সকল মার্কেট ও দোকানসমূহ বন্ধ থাকে। এ সময় চুরি, ডাকাতি সহ বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশী থাকে। অতীতেও এমন ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে জুয়েলারি ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন।

এই অবস্থায়, ঈদের বন্ধে সারা বাংলাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানে বিশেষ নিরাপত্তার লক্ষ্যে জুয়েলারি মার্কেট ও প্রতিষ্ঠান সমূহে সার্বক্ষণিক নিরাপত্তা ও অধিকতর নজরদারীর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031