• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম উত্তর জোন, চট্টগ্রাম দক্ষিণ জোন, খাতুনগঞ্জ কর্পোরেট ও আগ্রাবাদ কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৬, ২০২৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম উত্তর জোন, চট্টগ্রাম দক্ষিণ জোন, খাতুনগঞ্জ কর্পোরেট ও আগ্রাবাদ কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

শনিবার ৬ জুলাই ২০২৪ ইংরেজী ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দিন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: রফিকুল ইসলাম। চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মিয়া মোহা: বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোন প্রধান মুহাম্মদ নূরুল হোসাইন কাওসার। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল নাসের। সম্মেলনে চট্টগ্রামের কর্পোরেট শাখাসমূহের শাখাপ্রধান, চট্টগ্রাম উত্তর জোন ও চট্টগ্রাম দক্ষিণ জোনের অধীন শাখা ও উপ-শাখা সমূহের শাখাপ্রধান ও ইনচার্জ, প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930