• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে নতুন যোগদানকৃত প্রবেশনারি অফিসারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৩, ২০২৪
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে নতুন যোগদানকৃত প্রবেশনারি অফিসারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নতুন যোগদানকৃত প্রবেশনারি অফিসারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রাম উদ্বোধন করেন। আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খোন্দকার মোঃ মুনীরুল আলম আল-মামুন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নেয়ামত উল্লাহ। ২০০ জন প্রবেশনারি অফিসার দিনব্যাপী এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930