• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মোবাইল ইন্টারনেট আগামী সপ্তাহে চালু হবে:বিটিআরসি

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৪
মোবাইল ইন্টারনেট আগামী সপ্তাহে চালু হবে:বিটিআরসি

দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা আগামী সপ্তাহের শুরুর দিকে চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। শুক্রবার সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, এখনো মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে।

এই সময় তিনি বলেন, যেসব সঞ্চালন লাইন এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে, সেজন্য পরীক্ষা নিরীক্ষা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে রবি-সোমবারে চালু করার পরিকল্পনা আছে আমাদের।

দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মোবাইল ইন্টারনেট পরিষেবা গত ১৭ জুলাই বন্ধ করা হয়।

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয় ১ দিন পর।পাঁচ দিন পরে গত মঙ্গলবার রাত থেকে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয় গুরুত্বের ভিত্তিতে গ্রাহকদের সুবিধার জন্য।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031