• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আশুরা মানেই শেষ রক্তবিন্দু দিয়ে ন্যায়ের পথে অবিচল থাকা- গোলাম মোহাম্মদ কাদের

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৬, ২০২৫
আশুরা মানেই শেষ রক্তবিন্দু দিয়ে ন্যায়ের পথে অবিচল থাকা- গোলাম মোহাম্মদ কাদের


পবিত্র আশুরা পৃথিবীর ইতিহাসে এক বেদনা বিধুর ঘটনা। হিজরী ৬১ সালের ১০ মহররম মানব ইতিহাসে অত্যন্ত শোকাবহ একটি দিন। ঘটনাবহুল এই দিনে ঐতিহাসিক কারবালার মাঠে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর প্রানপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহচরসহ বিশ^াসঘাতক ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। অত্যন্ত শোকাতুর এই দিনে হযরত ইমাম হোসাইন (রাঃ) এবং কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করছি।

পবিত্র আশুরা উপলক্ষ্যে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আশুরা মানেই শেষ রক্তবিন্দু দিয়ে ন্যায়ের পথে অবিচল থাকা। আশুরা আজীবন অন্যায়ের বিরুদ্ধে জীবনবাজী রেখে সাহসিকতার সাথে লড়াই করতে শেখায়। বিশ^কে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে আজীবন অনুপ্রেরণা যোগাবে পবিত্র আশুরা।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, পৃথিবীর ইতিহাসে ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার মাঠে জীবন দেয়ার ত্যাগ সমুজ্জল হয়ে থাকবে। শোকাবহ এই দিনে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930