• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিবকে শুভেচ্ছা জ্ঞাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩০, ২০২৪
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিবকে শুভেচ্ছা জ্ঞাপন

বৃহস্পতিবার,৩০ মে, ২০২৪ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মোঃ আব্দুর রহমান খান, এফসিএমএ -কে ফুলেল শুভেচ্ছা জানান ।
জনাব মজুমদার এবং জনাব রহমান পুঁজিবাজার বিষয়ক চলমান উন্নয়ন কাজ এবং ভবিষ্যৎ কাজের পরিধি নিয়ে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে বিশদ আলোচনা করেন । সচিব মহোদয় গুণগত মানসম্পন্ন কোম্পানি এবং বহুজাতিক কোম্পানিসমূহকে তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন । উভয়ে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুত হন । সেসময় সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন ।