• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগামী ২১ এপ্রিল টেকনো ড্রাগর বিডিং শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৪
আগামী ২১ এপ্রিল টেকনো ড্রাগর বিডিং শুরু

শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ওষুধ উৎপাদনকারী অন্যতম কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটির নিলামের (বিডিং)) তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল (রোববার) বিকাল ৪টা থেকে কোম্পানিটির নিলাম শুরু হবে। চলবে ২৪ এপ্রিল (বুধবার) বিকাল ৪টা পর্যন্ত।

সোমবার (০১ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে চলতি বছরের গত ৭ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) টেকনো ড্রাগস লিমিটেডকে আইপিওর অনুমতি দেয়।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগ্রহীত অর্থ দিয়ে নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। ৩০ জুন ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৪ পয়সা, পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২ টাকা ৫৭ পয়সা।

স্বনামধন্য কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২ টাকা ০৮ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা ৩ টাকা ২৫ পয়সা। টেকনো ড্রাগসের কাট-অব প্রাইস থেকে ৩০ শতাংশ ডিসকাউন্ট অথবা ২০ টাকা, দুটির মধ্যে যেট কম সে মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের নিকট শেয়ার ইস্যু করবে।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31