• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগামীতে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে বাংলাদেশ-গোলাম মোহাম্মদ কাদের

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
আগামীতে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে বাংলাদেশ-গোলাম মোহাম্মদ কাদের


পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও বোর্ড সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। আবারো প্রমান হলো, আামাদের ক্রিকেটাররা দারুণ প্রতিভাধর। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে বাংলাদেশ। সিরিজের বাকি ম্যাচেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে বলেও আাশা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930