• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলায় রয়েল বিচ রিসোর্ট কক্সবাজারের আকর্ষণীয় অফার

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬
ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলায় রয়েল বিচ রিসোর্ট কক্সবাজারের আকর্ষণীয় অফার

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল টুরিজম ফেয়ার ২০২৬’ (৯-১১ এপ্রিল) এ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কক্সবাজারের অন্যতম থ্রি-স্টার মানের আবাসন প্রতিষ্ঠান রয়েল বিচ রিসোর্ট। মেলা উপলক্ষে পর্যটকদের জন্য প্রতিষ্ঠানটি তাদের রুম ভাড়ার ওপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়ের আকর্ষণীয় প্যাকেজ প্রদান করছে।

মেলার সমাপনী দিনে এক সাক্ষাৎকারে রয়েল বিচ রিসোর্ট কক্সবাজারের পরিচালক জনাব মুজাহিদুল ইসলাম জানান, প্রথমবারের মতো এই মেলায় অংশগ্রহণ করে তারা দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মেলা চলাকালীন সরাসরি বুকিংয়ের ক্ষেত্রে আমরা ৫০% ছাড় দিচ্ছি। এছাড়া আগামী অক্টোবর মাস পর্যন্ত আমাদের রিসোর্টে রুম ভাড়ার ওপর সাধারণভাবেই ৪০% ডিসকাউন্ট কার্যকর থাকবে।”

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত এই রিসোর্টটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এখানকার বিশেষ সুবিধার বিষয়ে পরিচালক আরও জানান, রয়েল বিচ রিসোর্টে কাপলদের জন্য স্পেশাল হানিমুন প্যাকেজ ছাড়াও ৩ জন, ৪ জন এবং ৬ জনের ফ্যামিলি সুইট রয়েছে। সমুদ্র সৈকতের একদম নিকটবর্তী হওয়ায় পর্যটকরা সহজেই সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

পর্যটন খাতের বিকাশে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশি-বিদেশি পর্যটকদের জন্য মানসম্মত এবং সাশ্রয়ী আবাসন সুবিধা পৌছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। মেলা উপলক্ষে পাওয়া এই বিশেষ অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930