• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

আইমেট মেশিনারিজ ডিটিজি এক্সপো ঢাকা-২০২৪ এ উল্লেখযোগ্য সাড়া পাচ্ছে

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৪
আইমেট মেশিনারিজ ডিটিজি এক্সপো ঢাকা-২০২৪ এ উল্লেখযোগ্য সাড়া পাচ্ছে

রিপোর্ট: রাজীব-তাজ

১৮তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গারমেন্টস মেশিনারী প্রদর্শনী-২০২৪ এ অংশ নিয়ে আইমেট মেশিনারীজ ক্রেতা দর্শনার্থীদের পক্ষ থেকে অসাধারণ সাড়া লাভ করেছে। ১-৪ ফেব্রুয়ারী ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোন, হল-৬ তে অনুষ্ঠেয় ১৮তম ডিটিজি এক্সপোতে মেশিনারীজ সমেত স্টল নেয় কোম্পানীটি। এবারের এক্সপোতে এটি ৩য় বারের মত অংশ নিল। ২০১৭ সাল থেকে উন্নত ব্রান্ডের চায়নিজ মেশিন এবং কাচামালের সম্মিলনে আইমেট বাংলাদেশে ব্যবসা চালনা করে আসছে। উল্লেখ্য, আইমেট অবশ্য উদয়ন ট্রেডিং করপোরেশন এর অংগ প্রতিষ্ঠান। এরা কম্পিউটারাইজড জ্যাকুয়ার্ড লুম মেশিন, ক্রসেট মেশিন, নিডেল লুম মেশিন, ব্রেইডিং মেশিন, থ্রেড উইন্ডিং মেশিন, টিপিং মেশিন ও বহু প্রকারের স্পেয়ার পার্টস বাংলাদেশে আমদানী করে ক্রেতাদের নাগালে পৌছে দেয়। বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস এক্সেসরিজ কোম্পানী যেমন- মনটেক্স বিডি, এস এ এক্সেসরিজ লি:, এডভান্সড ট্রিমস ও এরেঞ্জ এক্সেসরিজ বিডি লি:, ফ্যাশন ক্লাউড লি: ও চট্টগ্রামের জাজ ইন্টারন্যাশনাল সহ অনেক গ্রুপ অফ কোম্পানী মূলত আইমেট এর মেশিনারী ব্যবহার করে থাকে। মেশিনারীগুলো স্টক হিসেবে প্রস্তুত থাকে, আবার অর্ডারভিত্তিক চায়না থেকে সরাসরি আমদানী করা হয়। ইঞ্জিনিয়ার, সেলস ও মার্কেটিং বিভাগ মিলিয়ে ১২ জন স্টাফ আইমেটে কাজ করে।
এর কর্পোরেট অফিস- ২০, টিপু সুলতান রোড, ওয়ারী। ডেমরা স্টাফ কোয়ার্টারে তাদের ফ্যাক্টরী অবস্থিত।

আইমেট এর সত্তাধিকারী সালেহ আহমেদ রুবেল বলেন- “মেশিনারীজ ভিনদেশী হতে পারে। তবে এসব মেশিনের বাই-প্রডাক্ট, লিংকেজ এবং এক্সেসরিজ গুলো দেশে তৈরি হওয়ার সুযোগ সুবিধা বাড়ানো দরকার। সরকারি প্রণোদনা বাড়ানো দরকার। কারিগরি দক্ষতা উন্নয়ন করলে ভালো হয়। আমরা আইমেট থেকে নতুন সংস্করণের মেশিন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেবা দিয়ে আসছি। ক্রেতাদের প্রতিক্রিয়া ও রিভিউ এর উপরে প্রতি বছর আইমেট সব মেশিন এর নব্য সংস্করণ নিয়ে আসে। আমদানী নির্ভরতা বন্ধ করে রপ্তানী নির্ভর মেশিনারি ব্যবসা এবং দেশের জিডিপি খাতে অবদান রাখার জন্য এই শিল্পের বিকাশে সরকারী বিশেষ নজরদারী দরকার।” মো: আরিফুর রহমান খান আইমেটের মার্কেটিং এবং কমিউনিকেশনস হেড হিসেবে রয়েছেন। বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট দেখা যাবে- www.imetmachineries.com

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930