• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অবৈধ মদ তৈরির কারখানায় সেনাবাহিনীর অভিযানঃ প্রায় ৯ হাজার লিটার মদ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৫
অবৈধ মদ তৈরির কারখানায় সেনাবাহিনীর অভিযানঃ প্রায় ৯ হাজার লিটার মদ উদ্ধার

আজ রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর সাইন্সল্যাব আর্মি ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে ঢাকা জেলার কেরানীগঞ্জের ওয়াশপুর এলাকায় একটি অবৈধ মদ তৈরির কারখানা থেকে প্রায় ৯ হাজার লিটার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে “মিস্টার লু” নামে একজন বিদেশী নাগরিককে আটক করা হয়, যিনি মদ উৎপাদনে সরাসরি জড়িত ছিলেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, অভিযুক্তরা লাইটার তৈরির কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ প্রস্তুত করে আসছিল। সেনাবাহিনীর অভিযানে ৮৪০০ লিটার অপরিশোধিত মদ, ২২০ লিটার বোতলজাত ফার্মেন্টেড মদ এবং মদ তৈরির বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আটক বিদেশী নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

যেকোনো ধরনের মাদক দ্রব্যের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোরভাবে অভিযান পরিচালনা করছে। এধরনের অপরাধমূলক তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন প্রয়োগকারী সংস্থার নিকট প্রদান করুন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930