• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান: কেরানীগঞ্জে সাশ্রয় হলো প্রায় ৭ লাখ টাকার গ্যাস

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান: কেরানীগঞ্জে সাশ্রয় হলো প্রায় ৭ লাখ টাকার গ্যাস

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশে মেঢাবিবি-২ এর জিনজিরা শাখার আওতায় কেরানীগঞ্জ মডেল থানাধীন পাঁচদোনা এবং আটি এলাকায় একটি সফল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং জ্বালানি সম্পদের অপচয় রোধ করা উদ্দেশ্যে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মনিজা খাতুন।

এই বিশেষ অভিযানে চারটি নামবিহীন কারখানায় অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায় এবং সেগুলোকে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে তিনটি ঢালাই কারখানা এবং একটি তারের কারখানা। কারখানাগুলোতে গ্যাস ব্যবহার করে বিভিন্ন ধরনের উৎপাদন কার্যক্রম চলছিল। প্রতিটি কারখানায় প্রতি ঘণ্টায় প্রায় ৮০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল।

অভিযানের সময় অবৈধ গ্যাস সংযোগের জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩টি বুস্টার, ১টি বার্নার, ১২০ ফুট জিআই পাইপ (৩/৪ ইঞ্চি) এবং ৩০ ফুট হোস পাইপ।

এই সফল উচ্ছেদ অভিযানের ফলে প্রতি মাসে আনুমানিক ২২,৬১৭ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে। এই সাশ্রয়কৃত গ্যাসের আর্থিক মূল্য প্রায় ৬,৮৯,৮২৫ টাকা। এই ধরনের অভিযানগুলো কেবল গ্যাসের অবৈধ ব্যবহারই রোধ করে না, বরং দেশের মূল্যবান জ্বালানি সম্পদ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930