• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৪
অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

বাঙ্গালির গর্ব, আন্তর্জাতিকভাবে পরিচিত নোবেলবিজয়ী প্রখ্যাত অর্থনীতিবিদ, ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক, ব্যাংকার এবং সুশীল সমাজের শীর্ষস্থানীয় নেতৃত্ব ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল৷ একইসাথে তাঁর নেতৃত্বাধীন নবীন ও প্রবীনের অংশগ্রহণে দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাগনকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি আন্তরিক অভিনন্দন জানাচ্ছে৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. বিশ্বাস করে,
ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন নবগঠিত উপদেষ্টাগনের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. আরো মনে করে, অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি দেশের পুঁজিবাজার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে পুঁজিবাজার বিষয়ক নীতি সহায়তায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ও সার্বজনীন বিনিয়োগের ক্ষেএ তৈরী করবে৷

পরিশেষে, ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশ ও জাতির স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31