• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সোর্স বিডি ইন্টারন্যাশনাল লি: ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি এক্সপো ২০২৪ এ দারুণ সাড়া লাভ করছে

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৪
সোর্স বিডি ইন্টারন্যাশনাল লি: ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি এক্সপো ২০২৪ এ দারুণ সাড়া লাভ করছে

রিপোর্ট: রাজীব-তাজ

রাজধানী ঢাকার বিআইসিসি তে ২০২৪ সালের ১৭-১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফায়ার সেফটি ও সিকিউরিটি এক্সপোতে সোর্স বিডি ইন্টারন্যাশনাল লি: অংশ নিয়েছে। উল্লেখ্য, এবার নবম বারের মতো এই এক্সপো অনুষ্ঠিত হচ্ছে, যেটি আয়োজন করেছে ইএসএসএবি। এক্সপোর প্রথম দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভীড় দেখা যায় সোর্স বিডির স্টলে। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর এই এক্সপোতে অংশ নেয় তারা। বিশ্ব বিখ্যাত কুপার্স, ফ্লেমবার জিসিপি ও নাফকো সহ নামকরা ব্র‍্যান্ডের অ্যাক্টিভ ও প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম নিয়ে কাজ করে সোর্স বিডি ইন্টারন্যাশনাল। সাথে স্মোক ও ফায়ার কার্টেন, ফায়ারপ্রুফিং, ফায়ার রেটেড ডাক্টিং ইত্যাদি পাওয়া যায়। এই শিল্পে অনন্য নামকরা কোম্পানিটি এনএফসিএ, ইএসএসএবি, ফেবোয়াব ও বিয়ার গর্বিত সদস্য। বাংলাদেশ নৌ বাহিনী, বিমান বাহিনী, ইউনাইটেড গ্রুপ ও পিডিবি সহ অসংখ্য প্রতিষ্ঠান সোর্স বিডি ইন্টারন্যাশনালের সরঞ্জাম ও পণ্য ব্যবহার করে থাকে।

কোম্পানিটি কয়েক ধাপে সেবা প্রদান কাজ করে, যেমন- প্রাথমিক নিরীক্ষণ, নকশা ও বিশেষজ্ঞ সেবা, পণ্য সরবরাহ, ফায়ার প্রটেকশন পরীক্ষা ও সেটাপ করা এবং বিক্রয়োত্তর সেবা। কোম্পানির কর্ণধার এবং সিইও মুনিরুল আনাম জানান- “এই ধরণের এক্সপোতে এসে আমরা উচ্চ পর্যায়ের সাড়া আশা করি। কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, এরকম এক্সপোর আয়োজন না হলে নিজেদের পণ্য ও সেবা ক্রেতা দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা সম্ভব হতো না”। উল্লেখ্য, সোর্স বিডির চৌকস প্রকৌশলী দল ফায়ার টেস্টিং, রিপেয়ারিং ও স্পেয়ার, ফায়ার প্রোটেকশন ও ডিটেকশন সিস্টেম এবং সেটআপ নিয়ে কাজ করে। অফিস ঠিকানা- বাড়ি ২, রোড ১, ব্লক বি, রামপুরা বনশ্রী, ঢাকা। সোর্স বিডির সেবা ও পণ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে- www.sourcebdint.com

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31