সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মেহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের সভাপতিত্বে সকাল ১০.৩০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন ও জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণে তাদের দাবীর প্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
পরবর্তীতে জেলা পুলিশ লাইন্স হলরুমে ফেব্রুয়ারি-২০২৫ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মহোদয়ের সভাপত্বিতে সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তাকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় আইন-শৃঙ্খলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।