• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চামড়া শিল্পে অপার সম্ভাবনা: রপ্তানি বাড়াতে বিশেষ প্রশিক্ষণের তাগিদ দিলেন এনেক্স লেদারের এমডি মো. মোস্তফা দিপু

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬
চামড়া শিল্পে অপার সম্ভাবনা: রপ্তানি বাড়াতে বিশেষ প্রশিক্ষণের তাগিদ দিলেন এনেক্স লেদারের এমডি মো. মোস্তফা দিপু

রাজধানীর পূর্বাচল তিনশ ফিট রোডে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)-তে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো-২০২৬’-এর সমাপনী দিনে এনএক্স লেদার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মোস্তফা দিপু গণমাধ্যমকে তাঁর অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানান।

মেলায় আশানুরূপ সাড়া পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “এনেক্স লেদার প্রতি বছর আন্তর্জাতিক ক্রেতাদের জন্য নতুন ও উদ্ভাবনী ডিজাইন নিয়ে আসে। দীর্ঘ এক বছর ধরে আমাদের নিবেদিত গবেষণা ও উন্নয়ন (R&D) দলের তৈরি নতুন কালেকশন আমরা প্রদর্শন করি, যার মূল লক্ষ্য আমাদের রপ্তানি ভলিউম বা পরিমাণ বৃদ্ধি করা। চলতি বছরের এই মেলায় আমরা ক্রেতা ও দর্শনার্থীদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি.”

চামড়া শিল্প খাতের অপার সম্ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, এই খাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্য আমদানির ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানিকে আরও বেশি উৎসাহিত ও প্রমোট করতে হবে। সরকারের নীতিগত সহায়তা এবং সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে। বিশেষ করে হেমায়েতপুর বা নির্ধারিত শিল্প এলাকায় কুটির শিল্পের জন্য পৃথক জায়গা বরাদ্দ করা এবং দক্ষ কারিগর ও ডিজাইনার তৈরি করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

অতীতে চামড়া শিল্প কিছুটা অবহেলিত হলেও বর্তমান সময়ে এই খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে জনাব মোস্তফা দিপু জানান যে, এনএক্স লেদার ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মানসম্মত পণ্য সরবরাহ করে আসছে। এছাড়া দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান যেমন— এপিলিয়ন, ফেয়ার ইেলিগেন্সসহ বিভিন্ন সরকারি অফিস, মন্ত্রণালয় এবং বিদেশি দূতাবাস এনএক্স লেদারের পণ্য ব্যবহার করছে। প্রতিষ্ঠানের অন্যতম বিশেষ পণ্য ‘লেদার জায়নামাজ’ ইতোমধ্যে সৌদি আরবে রপ্তানি করা হয়েছে এবং খুব শীঘ্রই দুবাই ও মালয়েশিয়ায় রপ্তানির পরিকল্পনা রয়েছে।
পরিশেষে, ছোট উদ্যোক্তাদের পাশে থেকে রপ্তানি খাতের প্রতিবন্ধকতা দূর করতে এবং বিশ্ববাজারে চামড়া শিল্পের অবস্থান আরও সুদৃঢ় করতে এনেক্স লেদারের ব্যবস্থাপনা পরিচালক বর্তমান সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930