• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দিবাকর ডমিনিক ডি’সুজার দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দিবাকর ডমিনিক ডি’সুজার দায়িত্ব গ্রহণ

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার হিসেবে জনাব দিবাকর ডমিনিক ডি’সুজার নিয়োগ

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছে যে, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে জনাব দিবাকর ডমিনিক ডি’সুজা হোটেলটির নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ডি’সুজা বিশ্বজুড়ে বিলাস বহুল হোটেল খাতে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ আতিথেয়তা নেতা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, লুক্সেমবার্গ, জাপান, চীন এবং কাতারে হোটেল পরিচালনা এবং প্রাক-উদ্বোধনী (pre-opening) কার্যক্রমে তাঁর বিশাল অভিজ্ঞতা অর্জন করেছেন। কর্মজীবনে তিনি সেন্ট রেজিস, ওয়েস্টিন, শেরাটন, কনরাড এবং র‍্যাডিশনের মতো বিশ্বখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোতে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।
প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় যোগদানের আগে জনাব ডি’সুজা ইন্ডিয়ানাপোলিসের ‘কনরাড হোটেলস অ্যান্ড রিসোর্টস’-এর জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি অত্যন্ত সফলভাবে হোটেলের বাণিজ্যিক ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে হোটেলটি অতিথিদের সেবার মান বজায় রাখার পাশাপাশি ঈর্ষণীয় আর্থিক সাফল্য অর্জন করেছিল।

নতুন এই দায়িত্বে জনাব ডি’সুজা প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার কৌশলগত ও ব্যবসায়িক দিকনির্দেশনা প্রদান করবেন। তাঁর মূল লক্ষ্য হবে উদ্ভাবন, টিমের উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং সেবার মানকে আরও উচ্চশিখরে নিয়ে যাওয়া। আশা করা হচ্ছে, তাঁর অভিজ্ঞ নেতৃত্ব বাংলাদেশের অন্যতম আইকনিক লাক্সারি হোটেল হিসেবে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং প্রতিটি ক্ষেত্রে অতিথিদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

তাঁর এই নিয়োগ প্রসঙ্গে হোটেল কর্তৃপক্ষ জানায়, “আমরা জনাব দিবাকর ডমিনিক ডি’সুজাকে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। তাঁর বৈশ্বিক অভিজ্ঞতা, ব্যবসায়িক দক্ষতা এবং অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব হোটেলের আগামীর পথচলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
কাজের বাইরে জনাব ডি’সুজা রান্না করতে পছন্দ করেন। এছাড়া সংগীতের প্রতিও তাঁর গভীর অনুরাগ রয়েছে; তিনি ড্রাম এবং গিটার বাজাতে পারদর্শী।

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ পাঁচ তারকা হোটেল। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই হোটেলটি তার আভিজাত্য, বিশ্বমানের ডাইনিং, অসাধারণ অনুষ্ঠানস্থল এবং উষ্ণ এশিীয় আতিথেয়তার জন্য সুপরিচিত।