• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সবার জন্য ইফতার, সবাই মিলে ইফতার: রোজায় সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার আয়োজনে রিয়েলমি

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৪
সবার জন্য ইফতার, সবাই মিলে ইফতার: রোজায় সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার আয়োজনে রিয়েলমি

পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করার অনন্য এক উদ্যোগ নিয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। অলাভজনক প্রতিষ্ঠান ‘টুগেদার ফর বাংলাদেশ’- এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে “সবার জন্য ইফতার, সবাই মিলে ইফতার” শীর্ষক এই ক্যাম্পেইনের উদ্যোগ নেয়া হয়েছে।

রোজার দ্বিতীয় শুক্রবার অন্তত ৪০০ জন অসহায় ব্যক্তির ইফতারের ব্যবস্থা করেছে রিয়েলমি। ক্যাম্পেইনের প্রথম ধাপে রাজধানীর ধানমন্ডি এলাকায় এই ইফতারের আয়োজন করা হয়।

এই মহৎ উদ্যোগ গ্রহণের ধারবাহিকতায় রোজার তৃতীয় শুক্রবার রিয়েলমি আরও অন্তত ৫০০ জনের জন্য ইফতারের ব্যবস্থা করেছে। রাজধানী ঢাকায় অবস্থিত লিডো পিস হোম নামক একটি এতিমখানায় এই ইফতারের আয়োজন করা হয়। রোজার শেষ শুক্রবারেও আরও কিছু সুবিধাবঞ্চিত মানুষকে ইফতার করানোর পরিকল্পনা রয়েছে স্মার্টফোন ব্র্যান্ডটির।

সমাজে একটি সত্যিকারের পার্থক্য তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে, শুধু রোজাদারদের রোজা ভঙ্গ করার উদ্দেশ্যে ক্যাম্পেইনটির আয়োজন করা হয়নি; বরং এটি রোজার গুরুত্বকে তুলে ধরা এবং আনন্দ ও খুশিকে ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ হিসেবেও কাজ করেছে।

রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেন চেন তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “রিয়েলমি মানুষের জীবনে একটি সত্যিকারের পরিবর্তন আনায় বিশ্বাসী, বিশেষ করে যখন তাদের এটা প্রয়োজন। ‘সবার জন্য ইফতার, সবাই মিলে ইফতার’ শীর্ষক এই ক্যাম্পেইনটি একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং সমাজে বসবাস করা মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি উদাহরণ। টুগেদার ফর বাংলাদেশ- এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে, পবিত্র রোজার মাস শেষ হয়ে গেলেও যেন উদারতা ও সহানুভূতির এই প্রভাব শেষ না হয়ে যায়, এই লক্ষ্যেই আমরা কাজ করছি।”

তিনি জানান, “টুগেদার ফর বাংলাদেশ এর সঙ্গে সহযোগিতামূলক সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) উদ্যোগ নেওয়ার মাধ্যমে, রিয়েলমি বাংলাদেশ সামাজিক সমস্যাগুলো সমাধান করে সকলের জন্য আরও উজ্জ্বল একটি ভবিষ্যত বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।”

রিয়েলমি বাংলাদেশ এবং এর সিএসআর উদ্যোগসমূহের সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে রিয়েলমি বাংলাদেশের ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/- এ ঘুরে আসুন

রিয়েলমি সম্পর্কে:
স্মার্টফোন প্রযুক্তির ক্ষেত্রে গ্রাহকদের জন্য একটি গ্লোবাল ডিজরাপ্টর হিসেবে কাজ করছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি জনসাধারণের হাতের নাগালে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে স্মার্টফোনের বাজারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। তরুণ প্রজন্মের গ্রাহকদের পছন্দ ও চাহিদা বিবেচনা করে রিয়েলমি বিভিন্ন পরিসরের স্মার্টফোন ও লাইফস্টাইল টেক ডিভাইস উদ্ভাবন করেছে। যাতে রয়েছে প্রিমিয়াম স্পেসিফিকেশন, কোয়ালিটি ক্রাফট্‌সম্যানশিপ, এবং ট্রেন্ড-সেটিং ডিজাইন সমৃদ্ধ বিভিন্ন ফিচারের অনন্য সমন্বয়। “ডেয়ার টু লিপ” মূলমন্ত্র নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাই লি’র রিয়েলমি ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে ঘোষণা করেছে। স্কাই লি’র দূরদর্শী নেতৃত্বে ঘোষিত নতুন স্লোগান “মেক ইট রিয়েল’’, তরুণ গ্রাহকদের প্রতি রিয়েলমির দেওয়া প্রতিশ্রুতিরই প্রতিফলন। এ স্লোগানের মাধ্যমে ব্র্যান্ড ন্যারেটিভ সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তরুণদের জীবনকে আরও সহজ করার লক্ষ্য পূরণে কাজ করছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
বিস্ময়করভাবে জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে, মাত্র তিন বছরের মধ্যে বিশ্বের ৩০টি স্মার্টফোন প্রতিষ্ঠানের বাজারে শীর্ষ পাঁচ- এ জায়গা করে নিয়েছে রিয়েলমি। চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা সহ বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি রিয়েলমি’র স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে গর্বিত এ স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি।
রিয়েলমি’র বৈপ্লবিক যাত্রা এবং উদ্ভাবনী পণ্যের অফার সম্পর্কে আরও তথ্যের জন্য, স্মার্টফোনপ্রেমীরা ঢুঁ মারতে পারেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.realme.com- এ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31