রাজধানীতে বাপা ফুডপ্রো আন্তর্জাতিক মেলায় এ মেশিনারি ষ্টল বাজিমাত করেছে
রাজধানীতে বাপা ফুডপ্রো আন্তর্জাতিক মেলায় এ মেশিনারি ষ্টল বাজিমাত করেছে
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আইসিসিবিতে অনুষ্ঠেয় “১০ম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫”।ফেব্রুয়ারী ২৫ থেকে ২৭ তারিখ তিন দিনব্যাপী অনুষ্ঠেয় মেলায় এ মেশিনারি তাদের ষ্টলে আধুনিক প্রযুক্তির মেশিনারিজ পণ্য প্রদর্শন করেছেন।
মেলায় কথা হয় এ মেশিনারি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ইয়াসির হামিদ রাশেদ এমডির সাথে,তিনি বলেন -মেলায় তুলনামূলক আমরা অনেক প্যাকেজিং মেশিন নিয়ে এসেছি।যা আমরা আমাদের ষ্টলে ব্যবসায়ী দর্শনার্থীদের জন্য প্রদর্শন করেছি।আমরা প্রতিবছর মেলায় অংশগ্রহণ করে থাকি।এইবার একটু অনেক বেশী কাস্টমার হয়েছে আমাদের ষ্টলে অনেক বেশী ভীড় ও হয়েছে।দুই দিনে অনেক মেশিনের অর্ডার পেয়েছি। বিগত সময়ে আমরা মেলায় এত সাড়া পাইনি। কিন্তু এইবার কাস্টমারদের অনেক সাড়া পেয়েছি আমরা। নিত্যনতুন মেশিনের মধ্যে আমাদের প্যাকেজিং, লেভেলিং, প্রিন্টিং, ফিলিং, সিলিং মেশিন আছে।আমাদের প্রিন্টিং মেশিন প্যাকেজিং মেশিন আছে বড়গুলো আপনার এই মেশিনে ৫০ কেজি চাল দিলে অটোমেটিকভাবে ১০০ গ্রাম ২০০ গ্রাম ১ কেজি ২ কেজি করে অটোভাবে প্যাকিং হয়ে আসবে।এই মেশিনগুলো আমাদের আছে আমরা ষ্টলে প্রদর্শন করেছি।
মেশিনগুলো মুলত চায়না, তাইওয়ান, ভিয়েতনাম, এই সব দেশ থেকে আসে।আমরা মেলায় খুব ভাল সাড়া পাচ্ছি। নিত্যনতুন মেশিন আমরা স্টলে উপস্থাপন করেছি।যেমন-ফিলিং মেশিন,ক্যাপিং মেশিন, ব্যাকক্লোজার মেশিন আমরা এনেছি। বাংলাদেশের সব বিভাগে এবং জেলায় আমরা মেশিন গ্রাহকদের দিয়ে থাকি।চট্টগ্রাম, খুলনা, সিলেট, বগুড়া সব জায়গায় আমরা গ্রাহকদের মেশিন পৌঁছে দিয়ে থাকি। আমাদের থেকে দোকানদাররা পাইকারী নিয়ে বিক্রি করে থাকে। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে-পুরাতন ঢাকা ১নং নাজিমউদ্দিন রোড, পুরাতন জেলখানার উল্টোদিকের ইসলামী ব্যাংক,আই এফ আইসি ব্যাংকের নিচতলায়।যারা মেলায় আসতে পারেননি তারা যদি মেলার পরে আমাদের সাথে প্রতিষ্ঠান এর ঠিকানায় যোগাযোগ করেন। আমরা আমাদের সুদক্ষ কর্মী দিয়ে তাদের সেবা দিয়ে যাব।
মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। তিনদিন ব্যাপী এই মেলায় প্রদর্শনী ছাড়াও কারিগরি সেশন যেখানে দেশ-বিদেশের এই খাতের সাথে যুক্ত বিশেষজ্ঞগণ উপস্থিত থাকবেন। এছাড়াও অংশগ্রহনকারি প্রতিষ্ঠানের সাথে দেশীয় প্রতিষ্ঠানের বিজনেস ম্যাচিং সেশনের ব্যবস্থা থাকবে এই মেলায়। সকল মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া, চায়না, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া সহ প্রায় ২২টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পন্য এবং সেবা প্রদর্শন করেছেন।