• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রবিবার গ্রামীণফোনের ফ্লোরপ্রাইস উঠছে

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১, ২০২৪
রবিবার গ্রামীণফোনের ফ্লোরপ্রাইস উঠছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ফ্লোরপ্রাইস প্রত্যাহার কার্যকর হতে যাচ্ছে। রবিবার (৩ মার্চ) থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির শেয়ারের উপর থেকে ফ্লোর উঠে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাববছরে গ্রামীণফোন বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির রেকর্ড তারিখ। রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস আগামী রবিবার (৩ মার্চ)। এদিন থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না।

শেয়ারবাজারের লেনদেনে গতি ফিরে আসায় ফ্লোর প্রাইস বহাল থাকা কোম্পানির সংখ্যা ধাপে ধাপে কমিয়ে আনছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এদিকে পুঁজিবাজারের দরপতন ঠেকাতে ২০২২ সালের ২৮ জুলাই শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি।
এখন পর্যন্ত ফ্লোর প্রাইস বহাল থাকা ৬টি কোম্পানি নাম হলো- বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম ও শাহজিবাজার পাওয়ার।