• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত



রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ২০২৫ সালের মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ, ১৫ এপ্রিল ২০২৫, বেলা ১২:০০ ঘটিকায় আরপিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আরপিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম মহোদয়। এই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মার্চ ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা শেষে সভায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিটি বিভাগের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসনে বিশেষ পরিকল্পনা এবং রংপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখার জন্য নানা কৌশল নির্ধারণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), জনাব মোঃ হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), জনাব মোঃ তোফায়েল আহমেদ, উপ-পুলশ কমিশনার(অপরাধ দক্ষিণ) (অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ আব্দুর রশিদ, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) সহ আরপিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রংপুর শহরের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ।