মিজান এন্টারপ্রাইজ বাইডেম ডেন্টাল এক্সিবিশনে সফলভাবে অংশ নিল
মিজান এন্টারপ্রাইজ বাইডেম ডেন্টাল এক্সিবিশনে সফলভাবে অংশ নিল
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৪
রিপোর্ট: তাজ-রাজীব
বাংলাদেশের সর্ববৃহৎ ডেন্টাল প্রদর্শনী, ষষ্ঠ বার্ষিক বাইডেম ২০২৪ এ বছর ১৬ থেকে ১৮ই ফেব্রুয়ারি রাজধানী ঢাকার বিএসএমএমউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীতে মিজান এন্টারপ্রাইজ অংশ নেয়। ১৯৮৬ সাল থেকে দন্ত সরঞ্জাম আমদানী কারক ও পাইকারী বিক্রেতা হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে তারা। কম্প্রেসার, অটো ক্লাব, ইউ ভি চেম্বার, মাইক্রো মটর সহ বিভিন্ন দন্ত্য সরঞ্জাম মিজান এন্টারপ্রাইজ পরিবেশন করে।
সমস্ত মেশিনারী এবং সরঞ্জাম ভারত থেকে আমদানী করা। প্রতিটি পণ্যের এক বছর আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা রয়েছে। দেশের নামকরা চট্টগ্রাম সাইন্টিফিক, তাজ সাইন্টিফিক, আলামিন ডেন্টাল, মডার্ন ডেন্টাল ও ইনসাইড ডেন্টাল সহ অন্যান্য জায়গায় মিজান এন্টারপ্রাইজের পণ্য যায়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ শাহজাহান, এই ব্যবসায় যার ৪০ বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতা। তিনি বলেন- “আমরা বিভিন্ন প্রকার উন্নত মানের দন্ত সরঞ্জাম যেমন- কম্পোজিট, এডহেসিভ, বন্ডিং এজেন্ট, সিমেন্ট লাইনার, এন্ডোডন্টিকস, অর্থোডন্টিকস, পলিসিং এবং ওরাল কেয়ার, হেমাসটেটিক ম্যাটেরিয়াল, বিভিন্ন ল্যাব প্রডাক্টস, ফিনিশিং পলিসিং ওরাল কেয়ার সেট সহ যাবতীয় সব আমদানী করি। এসব পণ্য গুণে মানে ভালো, তাই আমরা এবারের প্রদর্শনীতে অনেক সাড়া পেয়েছি।” উল্লেখ্য, মিজান এন্টারপ্রাইজের শোরুম- দোকান ৫৩, আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, নীচতলা, শাহবাগ, ঢাকা।