• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে সিলেট জেলার শহীদ পরিবারের মাঝে পুনাক কর্তৃক ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২৫
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে সিলেট জেলার শহীদ পরিবারের মাঝে পুনাক কর্তৃক ঈদ উপহার বিতরণ

আজ সকাল ১০.০০ ঘটিকায় সিলেট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে সিলেট জেলার শহীদ পরিবারের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট কর্তৃক ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জনাব রুনা আফরোজ মহোদয়ের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে সিলেট জেলা পুলিশ অধিকৃত এলাকার ১২ জন শহীদ পরিবারের সদস্যগণকে ঈদ উপহার প্রদান করা হয়। উপহার বিতরণ শেষে শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার মহোদয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31