• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেনিভোলেন্ট টেক্সটাইল সার্ভিসেস ও সল্যুশনস বিরাট প্যাভিলিয়ন সহ ২৩তম টেক্সটেক বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৪ এ সফলভাবে অংশ নিচ্ছে

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
বেনিভোলেন্ট টেক্সটাইল সার্ভিসেস ও সল্যুশনস বিরাট প্যাভিলিয়ন সহ ২৩তম টেক্সটেক বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৪ এ সফলভাবে অংশ নিচ্ছে

রিপোর্ট: রাজিব-তাজ

সেমস গ্লোবাল আয়োজিত ২৩তম টেক্সটেক বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো, যেটি ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (৬-৯ নভেম্বর, ২০২৪) অনুষ্ঠিত হচ্ছে। এই প্রদর্শনীতে বেনিভোলেন্ট টেক্সটাইল সার্ভিস ও সল্যুশনস বড় প্যাভিলিয়ন সহ তাদের অত্যাধুনিক মেশিনারী প্রদর্শন করছে। ক্রেতা দর্শনার্থীদের দারুণ সাড়া পড়েছে। নেদারল্যান্ডের বিখ্যাত এসপিজি প্রিন্ট ব্রান্ডের অত্যাধুনিক রোটারি ডিজিটাল প্রিন্ট মেশিন এবার তারা তুলে ধরেছে। উল্লেখ্য, এসপিজি প্রিন্টস ৬৭ বছরের প্রাচীন নির্ভরযোগ্য ব্র্যান্ড, যার বাংলাদেশের এক্সক্লুসিভ এজেন্ট হচ্ছে বেনিভোলেন্ট। রোটারি প্রিন্ট জগতের সেরা মেশিন সমূহ এবং বিভিন্ন উন্নত প্রযুক্তি এই প্রদর্শনীতে উপস্থাপন করছে তারা। বলার অপেক্ষা রাখে না, এসপিজি প্রিন্টসকে অনুসরণ করে বিশ্বের অন্যান্য ব্র্যান্ড এই ব্যবসায় উৎসাহিত হয়েছে। বেনিভোলেন্ট কোম্পানি ২০০১ সাল থেকে সফলভাবে এসব মেশিন বাংলাদেশে বাজারজাত করছে। নোমান গ্রুপ, ডিবিএল, মেট্রো, ডরিন, থার্মেক্স, এপেক্স হোল্ডিং, ডিভাইন গ্রুপ, হামিম গ্রুপ, স্কয়ার এপারেলস, নীট কনসার্ন, এসিএস ও বেক্সিমকো সহ সব নামকরা কোম্পানিতে এসব প্রিন্ট মেশিন সরবরাহ করে বেনিভোলেন্ট। উল্লেখ্য প্রতিটি মেশিনেই এক বছর আন্তর্জাতিক ওয়ারেন্টি থাকে। বেনিভোলেন্ট এর দক্ষ সার্ভিস টিম যে কোন প্রান্তে মেশিন সেটাপ এবং কারিগরি সেবা দিতে সদা প্রস্তুত। আমাদের নিউজ টিমের সাথে কথা হয় বেনিভোলেন্ট এর সিইও মোহাম্মদ আলমগীর ভূঁইয়া’র সাথে। তিনি জানান- “আমরা এসপিজি প্রিন্টস এর সব মেশিনের সোল এজেন্ট। বর্তমানে প্রত্যাশা হচ্ছে উপযোগী ব্যবসা বান্ধব বাজার, সুপরিবেশ এবং রাজনৈতিক জটিলতামুক্ত অবস্থা। তবেই এসব এক্সপো সফল হবে, আমাদের উদ্দেশ্যও পূরণ হবে। মানের ক্ষেত্রে আমরা কখনো কোন আপোস করি না। ইন্ডাস্ট্রিতে আমাদের সবচেয়ে বড় গ্রহণযোগ্যতা এটাই। উল্লেখ্য, এবারের অত্যাধুনিক মেশিনারীজের মধ্যে ম্যাগনোলিয়া, জেসমিন এবং রোজ- এই তিনটি মডেল ক্রেতা-দর্শনার্থীদের নজর কেড়েছে। বেনিভোলেন্ট এর অফিস ঠিকানা- ৩৫৩, রোড ২৭, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা। এদের সেবা ও মেশিনারি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট – www.benevolentbd.com

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31