• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার:প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪
চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার:প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বীরগঞ্জে প্রতিবাদ জানিয়েছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।

এ ঘটনার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় পৌর শহরের বিজয় চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিজয় চক্রর থেকে শুরু হয়ে উপজেলার গেটে ঘুরে বিজয়স্তম্বে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে বিজয় চত্বর অবস্থান নিয়ে বক্তারা বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। বিনা অপরাধে কেন তাকে গ্রেফতার করা হলো? অতি শিগগিরই তাকে মুক্তির দাবি জানান।