• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিমানবন্দর সমূহে অবৈধ অর্থ ও নিষিদ্ধ পণ্যদ্রব্য পাচার রোধকরণে বিমান বাহিনী সদস্যদের সক্রিয় ভূমিকা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৯, ২০২৫
বিমানবন্দর সমূহে অবৈধ অর্থ ও নিষিদ্ধ পণ্যদ্রব্য পাচার রোধকরণে বিমান বাহিনী সদস্যদের সক্রিয় ভূমিকা

জুলাই-আগস্ট এর গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যবৃন্দ দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহে In Aid to civil Power এর আওতায় (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর) নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর সদস্যগণ বিমানবন্দর সমূহ থেকে অবৈধ বৈদেশিক মুদ্রা ও নিষিদ্ধ পণ্যদ্রব্য পাচাররোধে অগ্রণী ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর দায়িত্বরত বিমান বাহিনীর সদস্যগণ বিপুল পরিমাণ অবৈধ বৈদেশিক মুদ্রা (৪,৭৭,০০০ সৌদি রিয়াল ও ৪৫,০০০ ইউএস ডলার), একাধিক স্বর্ণের বার, আগ্নেয়াস্ত্রের তাজা গুলি, ব্যাপক সংখ্যক ইয়াবা এবং অবৈধ কসমেটিকস সনাক্ত ও জব্দ করে। এছাড়াও, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও যশোর বিমানবন্দর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাক্তির নিকট থেকে ব্যাপক সংখ্যক মেয়াদ উত্তীর্ণ পরিচয় পত্র ও প্রচুর সংখ্যক অবৈধ মদ জব্দ করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, নিরবচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিতকল্পে এবং বিমানবন্দরে যে কোন অনভিপ্রেত ঘটনা রুখে দিতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একযোগে কাজ করে চলেছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930