• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিভ্রান্তিমূলক অপপ্রচার সম্পর্কিত সতর্কবার্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২৫
বিভ্রান্তিমূলক অপপ্রচার সম্পর্কিত সতর্কবার্তা

সাম্প্রতিক সময়ে পরিলক্ষিত হচ্ছে যে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অনলাইন প্লাটফর্মে জনৈক এক তরুণী নিজেকে ‘বাংলাদেশ এয়ার ফোর্স’ কোম্পানীতে চাকুরীরত বলে দাবি করছেন এবং উক্ত কোম্পানী থেকে প্রতি মাসে ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় করছেন বলে প্রচার করছেন যা জনমনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। প্রকৃতপক্ষে, বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন/পরিচালিত এ ধরণের কোন কোম্পানী বা প্রতিষ্ঠান এর অস্তিত্ব নেই। উক্ত তরুণী বাংলাদেশ বিমান বাহিনীর কোন পর্যায়ে পূর্বে চাকুরীরত ছিলেন না এবং বর্তমানেও বিমান বাহিনীর সাথে তার কোন ধরণের সম্পৃক্ততা নেই। বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কিত এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সকলকে সতর্ক এবং সচেতন থাকার জন্য আহবান জানানো যাচ্ছে এবং আরো সতর্ক করা হচ্ছে যে, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার এ জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কিত যে কোন ধরনের সঠিক তথ্যের প্রয়োজনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930