• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাটা দাবী করল আমরা ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নই

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫
বাটা দাবী করল আমরা ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নই

দেশের কয়েকটি জেলায় আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা সম্প্রতি তাদের শো-রুমে ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রতিষ্ঠান দাবি করে এসব প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাটার সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা কিংবা বাটা ইসরায়েলি মালিকানাধীন- এই তথ্যটি সম্পূর্ণ ভুল।আউটলেটে হামলার ঘটনাকে ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল বলে দাবি করেছে

সোমবার (৭ এপ্রিল) রাতে ফেসবুক ভেরিফাইড পেইজে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই।

বাটা জানায়, “বাটা গ্লোবালি একটি ব্যক্তিমালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে। আমাদের কোনও রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “সম্প্রতি বাংলাদেশের কিছু আউটলেটে যে ভাঙচুর হয়েছে, তা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ঘটেছে—যা অত্যন্ত দুঃখজনক।”

প্রতিষ্ঠানটি সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, “আমরা সব ধরনের সহিংসতা দৃঢ়ভাবে নিন্দা করি।”

উল্লেখ্য, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা সবসময় মানসম্মত পণ্য সরবরাহ এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031