• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে তুরস্কের বিমান বাহিনী প্রতিনিধি এর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে তুরস্কের বিমান বাহিনী প্রতিনিধি এর সৌজন্য সাক্ষাৎ

অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার), সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে তুরস্কের বিমান বাহিনী প্রতিনিধি Major General Kadircan KOTTAS বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সর্ম্পক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, এ সময় Colonel Hilmi Baris Yildiz, Military Attache of the Embassy of Republic of Turkiye in Bangladesh উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930